ক্রাইম

তিলোত্তমা-কাণ্ডে নতুন মোড়, সিবিআই রিপোর্টের বিরুদ্ধে ডিএনএ বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি

তিলোত্তমা হত্যা মামলায় সিবিআই-এর সিএফ‌এস‌এল দিল্লি রিপোর্টের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে পেশ করা হল পাল্টা রিপোর্ট। তিলোত্তমার বাবা-মায়ের পক্ষ থেকে হাইকোর্টের অনুমতি নিয়ে ডিএনএ বিশেষজ্ঞ ও ন্যাশনাল সায়েন্স চেয়ার পার্থপ্রতিম মজুমদারের কাছে তদন্তের আবেদন করা হয়। তাঁর রিপোর্টে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য, যা তদন্তে নতুন দিশা দেখাতে পারে।

বিশেষজ্ঞের পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, অপরাধস্থলে শুধুমাত্র সঞ্জয় রায়ের উপস্থিতি নয়, একজন মহিলার উপস্থিতিও ছিল। এমনকি ওই মহিলার শারীরিক স্পর্শও ছিল তিলোত্তমার দেহে। তাছাড়াও, আরও একজন পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই তথ্য সিবিআই-এর একমাত্র অভিযুক্তের তত্ত্বকে কার্যত প্রশ্নের মুখে ফেলেছে।

হাইকোর্টে জমা পড়া রিপোর্ট অনুযায়ী, ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতি তিলোত্তমার মৃত্যুর ঘটনাকে আরও জটিল করে তুলছে। ডিএনএ বিশেষজ্ঞের বক্তব্যে উঠে আসছে, তদন্তে কিছু গুরুত্বপূর্ণ দিক হয়তো উপেক্ষিত হয়েছে বা এখনও অজানা।

এই নতুন তথ্য সামনে আসার পর, কলকাতা হাইকোর্ট আগামী শুনানিতে বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারকে হাজির করে বিস্তারিত মতামত চেয়েছে। তদন্ত কোন পথে এগোবে, নতুন রিপোর্ট কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আইন মহলে। একাধিক ব্যক্তি কি জড়িত ছিল তিলোত্তমার খুনে? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.