নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের বিমানবন্দরের পা রেখে, নিজেই পাপারাত্জিদের চুপ করালেন রাখি নিজেই। বলিউডের বিতর্ক বিষয় সব সময় শিরোনামে ছিল রাখি। এবার তাকে ফাতিমা বলে ডাকার দাবি করেন তিনি। আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হবার পর নিজে ধর্ম পরিবর্তন করেছিল রাখি। মুসলিম ধর্মে রূপান্তরিত হয়ে নিজের নাম বদলে ফাতিমা রাখেন। আদিলের সাথে রাখি সম্পর্ক ভেঙে গেলেও সে ধর্মের দায়িত্ব থেকে এক পাও সরে যাননি। যার জন্য সম্প্রতি মক্কায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আসেন।
রাখির জীবনে যেন ঝড়ের শেষ নেই ।একের পর এক ঝড় তার জীবনে আসতেই থাকে। অনেক আশা করেই আদিলকে বিয়ে করেছিল রাখি। এমনকি হিন্দুধর্ম পরিবর্তন করে তিনি মুসলিম ধর্মেও রূপান্তরিত হয়েছিল । কিন্তু কপালে যদি সুখ না থাকে তাহলে তো কোন কিছুই হয় না। প্রতারণার অভিযোগে জেলে গিয়েছিল রাখের স্বামী আদিল। জেল থেকে বেরিয়ে আসার পরই, রাখির বিরুদ্ধে তুলতে থাকে একের পর এক অভিযোগ। এদিকে রাখিও চুপ থাকেন না। সাংবাদ মাধ্যমকে ডেকে একের পর এক অভিযোগ তুলে আনেন তার স্বামীর বিরুদ্ধে।
এবার আর কোন সাংবাদিক বৈঠক নয়। জীবনের শান্তি ফেরানোর জন্য নিজেই পৌঁছে গেলেন মক্কায়। রাখি সেখানে গিয়ে উজাড় করে মনের কষ্টের কথা জানালেন আল্লাহকে। কান্নার সঙ্গে আল্লাহকে জানাতে থাকলেন যে আদিল তাঁর জীবন নষ্ট করেছে।







