ক্রাইমজেলা

ডিভোর্স চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের নাপিতপাড়া অঞ্চলে। মৃত স্বামীর নাম চিন্টু সিং ও স্ত্রী নীহা মাহালি।
সূত্রের খবর, প্রায় বছর দুই আগে পুরুলিয়া শহরের বাসিন্দা নীহা মাহালি ও চিন্টু সিং বিয়ে হয়।
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। সম্প্রতি স্বামী-স্ত্রী আলাদা থাকা শুরু করেছিল। বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলাও রুজু করেছিল তারা। এর মাঝেই মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার রাতের বেলায় চিন্টু সিং, নীহা মাহালির বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে।
নীহার চিৎকারে প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পুরুলিয়া-আদ্রা রেল শাখার উপর তেলকল পাড়া রেল গেটের কাছেইই মিলল চিন্টু সিংএর দেহ। ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করে চিন্টুর সিংয়ের মা সুরভী সিংকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.