বিনোদন

অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, প্রকাশ্যে এলো তার ছবির প্রথম লুক

বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবন কাহিনি। এখবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হু’ সিনেমার ফার্স্টলুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি!

ফার্স্ট লুক শেয়ার করে পঙ্কজ লিখলেন, “অটল জির ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে গেলে আমায় নিজের ব্যক্তিত্বের সঙ্গেও অনেক কাজ করতে হবে। এ একেবারেই সহজ কাজ নয়। কিন্তু মনোবল এবং স্ফূর্তি এর ওপর ভর করে আশা করছি এই নতুন চরিত্রের সঙ্গে ন্যায় করতে পারব। এই অটল বিশ্বাস আমার রয়েছে”।

রাজনীতির এক মহাযোদ্ধার চরিত্রে অভিনয় করা একেবারেই সহজ নয়। শুধু ব্যক্তিত্ব নয়, নিজেকে অটল বিহারী হিসেবে ভাবতে গেলেও যে বিষয়গুলি ভেবে নেওয়া দরকার তাঁর মধ্যে একটি হল মানুষটির চেহারা। সাদা ধুতি পাঞ্জাবি, জহর কোট, সঙ্গে চশমা – মানুষের মনে যেন এভাবেই চিত্রিত হয়ে আছেন তিনি। এক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠীর লুক নিয়ে কোনও প্রশ্ন নেই। কাঁচা পাকা চুল, খাদির পোশাক সবকিছুই রয়েছে ঠিক ঠিক জায়গায়। চলতি বছরে মুক্তি পেতে চলেছে পঙ্কজ অভিনীত এই ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.