বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী ১০ ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় ডাক দিয়েছেন। এই জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা ও সমাবেশ করল পিংলা ব্লক তৃণমূল কংগ্ৰেস। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৬ নং অঞ্চলের ক্ষীরাই হাইস্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাঃ মানষ রঞ্জন ভূইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি, পিংলা ব্লক তৃনমূল কংগ্ৰেসের সভাপতি সেক সবেরাতি সহ একাধিক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী ডাঃ মানষ রঞ্জন ভূইয়্যা বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার একাধিক প্রসঙ্গ তুলে ধরে আগামী ১০ তারিখ জনগর্জন সভায় ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানায়।
সভা শেষে ৬ নম্বর ক্ষীরাই অঞ্চলের প্রায় ৩৫টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তৃনমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ও পিংলার বিধায়ক অজিত মাইতি।







