অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: দাঁতন ২ ব্লকে অনুষ্ঠিত হল সর্বোচ্চ পরামর্শ SIR নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের (AC 219) ERO, সমস্ত AERO এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আসন্ন Special Intensive Revision বা SIR প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করতে এই বৈঠকে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি, এবং মাঠ পর্যায়ের কর্মসূচি কীভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়িত করা যায়, সে বিষয়ে দিকনির্দেশ দেন ERO। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরেন। প্রশাসন ও রাজনৈতিক দলগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।







