খেলাধুলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ: ভারত ও শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর

অপেক্ষার অবসান! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) অবশেষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্পূর্ণ সূচি এবং আয়োজক শহরগুলির নাম ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে। এটি একটি মেগা ইভেন্ট হতে চলেছে, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো ২০টি দল অংশগ্রহণ করবে এবং ইতালি তাদের প্রথম বিশ্বকাপ খেলতে নামবে।আটটি ভেন্যুতে ৫৫টি ম্যাচের লড়াই
মোট ৫৫টি ম্যাচ আয়োজিত হবে দুই দেশের আটটি ভেন্যুতে।

ভারতের পাঁচটি শহর দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যু কলম্বোর (আর প্রেমাদাসা ও সিংহলীজ স্পোর্টস ক্লাব) এবং ক্যান্ডির পাল্লেকেলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ভারতের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়েছে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র (USA)।ভারতের খেলাগুলি একাধিক শহরে ছড়িয়ে থাকবে। সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচটি অবশ্য হচ্ছে না ভারতে।

প্রথম ম্যাচ আছে ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে USA। এবং দ্বিতীয় ম্যাচ আছে ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে ভারত খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ এই ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। BCCI চুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি তৃতীয় কোনো দেশে খেলবে।
শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের খেলা নেদারল্যান্ডসের বিরুদ্ধে।বলা হয়েছে, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছায় তবে তারা কলম্বোয় খেলবে। অন্যদিকে, পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে নিরপেক্ষ কোনো মাঠে।
গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং ওমান।গ্রুপ সি তে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইতালি (প্রথমবার)।গ্রুপ ডি তে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।

২০২৪ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা (যিনি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন) স্পষ্ট জানিয়েছেন যে টুর্নামেন্টে কোনো দলকেই হালকাভাবে নেওয়া উচিত নয়।রোহিত বলেন, “দেখুন, আমাদের গ্রুপে পাকিস্তান আছে, সঙ্গে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকার মতো কঠিন দলও আছে। এখন আর এমন সময় নেই যে আপনি টুর্নামেন্টে নেমে ভাববেন, এটা সহজে জিতে যাবেন। ইতালিকেও এই মঞ্চে দেখে আমি অবাক, যা দেখায় খেলাটা বিশ্বজুড়ে কতটা বাড়ছে।”তিনি জোর দিয়ে বলেন, ২০টি দলের অংশগ্রহণ একটি বিশাল অর্জন এবং ভবিষ্যতে তিনি আরও বেশি দলের অংশগ্রহণ দেখতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.