রাজনীতি

নজরে লোকসভা, সুকান্তর নেতৃত্বেই কি বঙ্গ-বিজেপির আসন দখলের লড়াই?

রাজ্য বিজেপির অভ্যন্তরে কোন্দলের কথা বহুবার প্রকাশ্যে এসেছে। রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ। তবে দিল্লিতে বিজেপির কার্যনির্বাহী সমিতির বৈঠকের পর এ জিনিস স্পষ্ট যে, আপাতত রাজ্য সভাপতি পদে থাকছেন সুকান্তই। সমস্ত কিছু ঠিক থাকলে, সুকান্তর নেতৃত্বেই লোকসভা নির্বাচন লড়বে রাজ্য বিজেপির দল।

লোকসভা নির্বাচন নিয়ে ঘুঁটি বাঁধতে প্রস্তুত গেরুয়া শিবির। নরেন্দ্র মোদীকে পুনরায় দেশের শীর্ষ পদে বসানোর জন্য প্রয়াসে ত্রুটি রাখছে না দল। কিছুদিন পূর্বে গান্ধীনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় অমিত শাহের উবাচ, ‘গান্ধীনগর উত্তরের আসনটি বিজেপির ছিল না, তবে এখন আপনারা সবাই বিজেপিকে ভোট দিয়েছেন, তাই এই নির্বাচনী এলাকার সমস্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমার।’

অন্যদিকে আবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চব্বিশের পূর্বে বেশ কয়েকবার বাংলায় আসবেন বলেও জানা গিয়েছে। দু’টি বা তিনটি করে লোকসভা নিয়ে একটা করে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। ৪২টি লোকসভাকে ভাগ করে নেওয়া হয়েছে। এই ১৪ টি ক্লাস্টারে প্রধানমন্ত্রী সভা করবেন, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.