দেশ

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় গোটা ভারতবর্ষ সাক্ষী রইল মৃত্যু মিছিলের। যার জন্য শোকোস্তব্ধ গোটা দেশ। যার ফলে বৃহস্পতিবার রীতিমতো মৃত্যু মিছিল দেখা গিয়েছে। এবার আহতদের সঙ্গে ও একমাত্র জীবিত বিমানযাত্রার সঙ্গে সাক্ষাৎ করলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লি থেকে লন্ডনগামী এই বিমান আচমকায় ভেঙে পরে আমেদাবাদের বিজি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর। যার ফলে আহত হয় বহু শিক্ষার্থী। বর্তমানে ২৫ জন আহত পড়ুয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমেদাবাদের সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে। এছাড়াও সেখানে ভর্তি রয়েছে ওই দুর্ঘটনা কবলে পরা বিমানের একমাত্র জীবিত যাত্রী। প্রথমে দুর্ঘটনাগ্রস্থ স্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই তিনি হাসপাতালে গিয়ে একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে দেখা করে বাক্কা লাভ করেন। তারপরেই আহতদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের পরিস্থিতি খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।

ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। এমন হৃদয়বিদারক ভাবে মানুষের মৃত্যু সহ্য়ের বাইরে। প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি এটাও জানি এই শূন্যতা পূর্ণ হওয়ার নয়।’

আহতদের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘যারা পরিজন হারিয়েছেন তাদের পাশে আমরা সর্বদা রয়েছি। এদিন দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। ধ্বংসস্তূপটা যেন আমাকে আরও শোকের দিকে ঠেলে দিয়েছে। সেখানে কর্মরত বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্তাদের সঙ্গে সাক্ষাৎ। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.