জেলা

ডেবরায় স্কুল ভ্যানে মেশিন ট্রলির মুখোমুখি ধাক্কা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পড়ুয়ারা

চরম উদ্বেগের মুহূর্ত ডেবরায়। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের শিকারপুর এলাকায় এক স্কুল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি মেশিন ট্রলি। ঘটনাটি ঘটে ডেবরা-মাড়তলা রাজ্য সড়কে। তবে ঈশ্বরের কৃপায় এবং চালকের দ্রুত প্রতিক্রিয়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। স্কুলবাসে থাকা সব পড়ুয়াই সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে যখন অরবিন্দ বিদ্যাভবনের একটি স্কুল ভ্যান ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ছুটির পর মাড়তলার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মেশিন ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারটেক করতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে স্কুলভ্যানে। সংঘর্ষটি ছিল এতটাই জোরালো যে উভয় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে সাহায্যের হাত বাড়ান। তারা জানিয়েছেন, ঘটনায় বাসের ভিতরে থাকা পড়ুয়াদের মধ্যে কেউই আহত হয়নি—এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডেবরা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। তবে এই ঘটনার পর থেকেই রাস্তা দিয়ে যাতায়াত করা অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, মেশিন ট্রলিগুলির বেপরোয়া চলাফেরা রোজকার জীবনের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে তাঁদের আর্জি—এই ধরনের ট্রলিগুলির উপর কড়া নজরদারি চালানো হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে এমন বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.