জেলা

যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা জলপাইগুড়ি পৌরসভার

যানজট এড়াতে এবার পার্কিং জোনের সিদ্ধান্ত জলপাইগুড়ির পুরসভার। জলপাইগুড়ির শহরের বেশ কয়েকটি স্থান চিহ্নিত করে এবার পার্কিং জোন করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভার পুরো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের থানা মোড় সংলগ্ন এলাকায় পেইড পার্কিং জোন করেছে পুরসভা। এবার যানজটে লাগাম টানতে শহরের বিভিন্ন জায়গাতে পেইড পার্কিং জোন করা হচ্ছে বলে জানালেন পুরো প্রধান পাপিয়া পাল।

এদিন জলপাইগুড়ি পৌরসভা তে যানজট ও বেলাগাম টোটো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পারকিংজনীয় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পুরো প্রধান পাপিয়া পাল জানান, “শহরকে যানজট মুক্ত রাখতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর। শহরকে যানজট মুক্ত রাখতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, পেইড পার্কিং জোনে সাইকেল ঘন্টা প্রতি ২ টাকা এবং বাইক ঘন্টা প্রতি ৫ টাকা করে নেওয়া হবে । শুধু পার্কিং জোন নয়, খুব তাড়াতাড়ি আমার টোটো কে নিয়েও বিশেষ বৈঠক করবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.