খেলাধুলা

বুমরাহই ভরসা, পোপের শতরানে চাপে ক্যাপ্টেন শুভমনের ভারত

হেডিংলেতে টেস্টে ভারতের প্রথম দিনের দাপট যেন মুছে গেল দ্বিতীয় দিনের হতাশায়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে শুভমন গিল বুঝে গেলেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব কতটা কঠিন। একটা দিনেই কীভাবে খেলার রাশ হাতছাড়া হয়ে যায়, তা এদিন হাড়ে হাড়ে টের পেল ভারতীয় দল। লোয়ার অর্ডারের ব্যর্থতা, ধারাবাহিকতা হারানো বোলিং আক্রমণ আর একের পর এক ক্যাচ ফসকানো—এই তিন বড় ভুলে দ্বিতীয় দিন শেষে ম্যাচে ফিরে এল ইংল্যান্ড।

প্রথম ইনিংসে যশস্বী, শুভমন এবং পন্থের শতরানে ভারত যখন ৪৩০-৩, তখন বোঝাই যাচ্ছিল না মাত্র ৪৭১ রানে শেষ হয়ে যাবে ইনিংস। শুভমন বড় শট খেলতে গিয়ে ফিরতেই ধস নামে। গম্ভীরের সাজঘর থেকে বার্তা পাঠানোর পরেই ছন্দ হারান পন্থ। পন্থের স্বাভাবিক খেলাকে চেপে দেওয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। তারপর সেই পুরনো লোয়ার অর্ডারের ব্যর্থতা—জাডেজা, শার্দূলরাও দাঁড়াতে পারেননি।

ইংল্যান্ড ইনিংস শুরুর আগে বৃষ্টি আর মেঘলা আকাশ ভারতকে বাড়তি সুবিধা দিলেও তা কাজে লাগাতে পারলেন কেবল বুমরাহ। তাঁর বলেই এল তিনটি উইকেট, কিন্তু তাঁকে যথাযথ সাহায্য করতে পারলেন না সিরাজ, প্রসিদ্ধ কিংবা জাডেজা। ক্যাচও ফসকালেন ফিল্ডাররা—ডাকেটের দু’টি এবং পোপের একটি। বিশেষত পোপের ক্যাচ ফস্কে যাওয়ার মাশুল দিতে হতে পারে বড় রানে।

দিন শেষে ইংল্যান্ড ২০৯-৩। পোপ অপরাজিত শতরানে। ভারত ২৬২ রানে এগিয়ে থাকলেও চাপ স্পষ্ট। শুভমনকে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে—বোলিং আক্রমণে বদল, ফিল্ডিংয়ে আরও মনোযোগ এবং অধিনায়ক হিসেবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নইলে অধিনায়কত্বের প্রথম টেস্টেই ব্যর্থতার তকমা লেগে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.