জেলা

স্ত্রীর হয়ে পরীক্ষায় বসতে গিয়ে জাল অ্যাডমিট কার্ড-সহ হাতেনাতে গ্রেফতার যুবক

স্ত্রীর হয়ে পরীক্ষায় বসলেন স্বামী! জাল অ্যাডমিট কার্ড-সহ হাতেনাতে গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল কলেজে।

সূত্রের খবর, মালদহের চাঁচল কলেজে জাল অ্যাডমিট কার্ড নিয়ে স্ত্রীর হয়ে পরীক্ষায় বসে হাতেনাতে গ্রেপ্তার স্বামী। পুলিশের হাতে ওই যুবককে তুলে দিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে খবর, শুক্রবার বিএ জেনারেলের পঞ্চম সেমেস্টারের বাংলা পরীক্ষা ছিল। এক যুবক পরীক্ষাকেন্দ্রে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে বসে। তার কাছে থাকা অ্যাডমিট কার্ডে পুষ্পা চৌধুরীর নাম লেখা অথচ ছবি রয়েছে পুরুষের। এটা দেখে পরীক্ষকের সন্দেহ হয়। ওই নকল অ্যাডমিট কার্ড দেখার পরই চাঁচল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে অ্যাডমিট কার্ডটি পাঠান। এরপর, বহু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সেটি জাল।

এরপর পরীক্ষকেরা যুবককে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক নিজের আসল পরিচয় জানায়। ওই ভুয়ো পরীক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ আটক করে প্রথমে পুষ্পাকে নিজের বোন বলে পরিচয় দেয়। পরে পুলিশি তদন্তে জানা যায়, পুষ্পা তার বোন নয় সম্পর্কে তার স্ত্রী। এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.