কপালে চন্দন, সিঁথিতে সিঁদূর। মাথায় টোপর, হাতে, গলায় সোনার গয়না আর পরনে টুকটুকে লাল বেনারসি শাড়ি। এক্কেবারে নতুন বধূ সাজে দেখা গেল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সাজগোজ নাহয় হলো, কিন্তু বর কোথায়? সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নই করে ফেললেন স্বস্তিকা একটি ভিডিও আপলোড করে।
শোনা যাচ্ছে, বিয়ের মরসুমে বিশেষ বিয়ের ফটোশুট করেন স্বস্তিকা। স্বস্তিকা সম্প্রতি এমনই একটি ফটোশুটের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন, “বিয়ের পোশাকে একশো একশো”। তবে ভিডিওতে দেখা যাচ্ছে বর উপস্থিত নেই, তাই অভিনেত্রীর প্রশ্ন বর কোথায়?
স্বস্তিকা একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছিলেন যে তার বাল্য বিবাহ এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুশোচনা তিনি করেন না, কারণ তিনি বিশ্বাস করেন যে তার মেয়ে অন্বেষা তার সাথে থাকতো না যদি তিনি এই সিদ্ধান্ত না নিয়ে থাকতেন।







