রাজ্যশিক্ষা

পশ্চিমবঙ্গের জন্ম ইতিহাস জানাতে উদ্যোগ, ‘ পশ্চিমবঙ্গ দিবস ‘ উপলক্ষে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেমিনারের নির্দেশ

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তারকেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশ জারি করেছে উচ্চশিক্ষা দফতর। শুধু তাই নয়, ২০ জুন থেকে পরবর্তী দু’সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস নিয়ে বিভিন্ন সেমিনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের রাজ্যের জন্ম ও ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত করা হবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

মন্ত্রী জানান, যে দিন আইনসভায় পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোটাভুটি হয়েছিল, সেই দিনটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তাঁর দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারকেশ্বরের এক সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই কারণেই ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা।

জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেন, ১৯৪৭ সালে কীভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল, সেই ইতিহাস বর্তমান প্রজন্মের অনেকের কাছেই স্পষ্ট নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আলোচনাসভা ও সেমিনারের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরা হবে এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, পূর্ববর্তী সরকারের আমলে মনোনীত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি থেকে সরে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন কাউন্সিল ও কমিটিতে এখনও আগের সরকারের মনোনীত কিছু সদস্য রয়েছেন। তাঁদের বিবেকের তাগিদে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিগুলিতে নতুন সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.