কলকাতাচাকরি

কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুক্রবার ঐতিহাসিক শুনানি

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়ে নিতে চলেছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হতে চলেছে, যা হাজার হাজার শিক্ষক ও চাকরিপ্রার্থীর ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে।

মূল মামলা (MAT 873 of 2023) দায়ের করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেখানে রেসপন্ডেন্ট প্রিয়াঙ্কা নস্কর। পাশাপাশি আরও ৯২টি সংযুক্ত মামলা একত্রে বিবেচিত হচ্ছে, তাই মামলাটির গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। ২০১৭ সালে এই আইনি লড়াইয়ের সূচনা হয়েছে, যেখানে নিযুক্ত ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে। মামলাটি কেবলমাত্র নিয়োগের বৈধতা নয়, বরং রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান ও নৈতিকতা নিয়ে বৃহত্তর প্রশ্ন তুলেছে।

এই শুনানি হবে বিচারপতি তপবৃত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের কজলিস্ট অনুযায়ী, এই মামলাটি ১১ নম্বর কোর্টে ১০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে। দুপুর ২টো নাগাদ এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত শিক্ষকরা আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। তাঁদের পক্ষে আদালতে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবীরা। যাদের মধ্যে রয়েছে প্রতীক ধর, অভ্রতোষ মজুমদার, পার্থ সারথি ভট্টাচার্য ও শৌনক সেন। তাঁদের যুক্তি শেষ হওয়ার পর, বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষে আইনজীবীরা বক্তব্য পেশ করবেন।

এই মামলার রায়ের পরিণতি বহুদূরপ্রসারী হতে পারে। যদি নিয়োগ প্রক্রিয়া নিয়মবহির্ভূত হিসেবে চিহ্নিত হয়, তাহলে একটি বড় অংশের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে আদালত চাইলে শিক্ষকদের প্রশিক্ষণের শর্তে চাকরি বহাল রাখার দিকেও যেতে পারে, যেমনটা দেখা গেছে পূর্ববর্তী মামলাগুলিতে। তবে আদালতের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধেই উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনি বিশেষজ্ঞরা।

রাজ্যের শিক্ষা মহলে এই রায় বহুদিনের অনিশ্চয়তার অবসান ঘটাবে বলে অনেকেই মনে করছে। শিক্ষক, চাকরিপ্রার্থী থেকে শুরু করে অভিভাবকরা সকলেই এখন অধীর আগ্রহে বসে আছে উচ্চ আদালতের রায় জানার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.