মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার খুনের অভিযোগে প্রায় সব মূল দোষী গ্রেপ্তার হলেও পুলিশ হিমশিম খায় এই খুনের অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদবের দীর্ঘ পলাতকে। তাকে গ্রেপ্তারের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হয়নি। শুক্রবার সকালে হঠাৎ পুলিশ ও অন্যান্যদের চমকে দিয়ে মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করে বাবলু যাদব। বাবলুকে গ্রেপতার করে হেপাযতে নেন পুলিশ। এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয় এই খুনের মামলায়।
মালদাহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন- বাবলুকে ৬ দিনে পুলিশ হেপাযতে নেওয়া হয়েছে। এই সময় তাকে আত্মসমর্পণের কারণ ও খুন সম্পর্কে জিঙ্গাসাবাদ করা হবে।
পুলিশ সূত্রে খবর, বাবলা সরকার খুন মামলায় মূল অভিযুক্ত হল ইংরেজ বাজারের মহানন্দা পল্লির বাসিন্দা বাবলু যাদব। খুনের ৬ মাস পর আত্মসমর্পণ।
কিন্তু হঠাৎ আত্মসমর্পণ কেনো? এই প্রশ্ন উঠে আসছে বারবার। এ-নিয়ে নাম প্রকাশ না করে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন- পুলিশ লাগাতার খোঁজ চালাচ্ছিল কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। কিন্তু অন্যদিকে তার বাকি সঙ্গীরা ধরা পরে যাওয়ায় সে আরও ভয় পেয়ে যায় এবং আত্মপ্রকাশ করে। আবার এনকাউন্টারের ভয়েও আত্মপ্রকাশ বলে পুলিশের অনুমান।







