কলকাতা

সল্টলেকে খুচরা নোটের বচসায় মহিলাকে টেনে হিঁচড়ে আহত করল অটোচালক

সল্টলেকে এক নারীর উপর নৃশংস আচরণের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। খুচরা ও নোংরা নোট নিয়ে বচসার জেরে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোতে ওঠেন ব্রততী মুখোপাধ্যায় নামে এক মহিলা। গন্তব্যস্থলে পৌঁছনোর পর তিনি ভাড়া মেটান। চালকও বাকি টাকা ফেরত দেন। কিন্তু সেই টাকাগুলির মধ্যে নোংরা ও ছেঁড়া নোট ছিল বলে অভিযোগ তোলেন ব্রততী। এই নিয়েই অটোচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, তর্কাতর্কির একপর্যায়ে চালক তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক হাতে মহিলার ব্যাগের হাতল জাপটে ধরেন এবং অন্য হাতে অটো চালিয়ে দেন। মহিলা পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তাঁর মুখে গভীর আঘাত লাগে, দুটি দাঁত ভেঙে যায়। কপাল ও শরীরের বিভিন্ন অংশে লেগেছে গুরুতর চোট।

ঘটনার পরপরই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয় অভিযুক্ত চালকের বিরুদ্ধে। ধৃত অটোচালক তপন দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশোধিত আইন বিএনএস-এর ১২৬(২)/১১৭(২) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে এবং বুধবার তাকে বিধাননগরের এলডি এসিজেএম আদালতে পেশ করা হবে। এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল গণপরিবহণে যাত্রী নিরাপত্তা ও চালকদের আচরণগত সংবেদনশীলতা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.