কলকাতা

উল্টোডাঙা ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে বাড়ছে চাঞ্চল্য

উল্টোডাঙা ফুটব্রিজে উদ্ধারে যুবকের ঝুলন্ত দেহ! ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে দেখা যায় প্রবল শোরগোল। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মৃত দেহ উদ্ধারের পরই বাড়ছে প্রশ্ন। পুলিশ জানান, এই কাণ্ডের নেপথ্যে থাকতে পারে অভাব ও সম্পর্কের টানাপোড়েন। মৃত যুবক বছর ৩৫এর সঞ্জয় মিত্র। ওই যুবকের বাড়ি উল্টোডাঙায়। সূত্রে মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেকারত্বের শিকার যুবক। ফলে মানসিক অবসাদগ্রস্থ ছিলেন সঞ্জয়। পাশাপাশি স্ত্রীর সঙ্গেও চলছিল অশান্তি। এক পর্যায়ে গিয়ে বিচ্ছেদ হয়ে গেলে। সব মিলিয়ে ভেঙে পড়েন যুবক। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুটব্রিজের লোহার কাঠামোয় এক যুবকের দেহ ঝুলতে দেখে ছিলেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় থানায়। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে পুলিশ যোগাযোগ করে মৃতের পরিবারের সদস্যদের সাথেও। নেপোথ্যে অন্য কোনো কারণ আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.