বিদেশ

রানওয়ে ছেড়ে ওড়ার আগেই আগুন! ভয়াবহ বিপত্তি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে, ১৭৩ যাত্রীকে উদ্ধার

ডেনভার: সবে মাত্র রানওয়ে দিয়ে ছুটছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান, এমন সময় তীব্র ঝাঁকুনি। জানালা দিয়ে তাকিয়ে যাত্রীরা দেখতে পান—গলগল করে কালো ধোঁয়া, চাকার দিক থেকে বের হচ্ছে আগুন। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় বিমানের ভিতরে, আতঙ্কে শুরু হয় ছোটাছুটি।

শনিবার ঘটনাটি ঘটে আমেরিকার ডেনভার বিমানবন্দরে। আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান, গন্তব্য ছিল মিয়ামি। ঠিক উড়তে যাওয়ার মুখে দেখা দেয় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি। সেখান থেকেই বিমানের চাকার টায়ারে আগুন লাগে।

তৎক্ষণাৎ জরুরি অবস্থায় নামানো হয় বিমান। শুরু হয় ইমার্জেন্সি ইভাকুয়েশন। ইনফ্লেটেড স্লাইডের মাধ্যমে বের করে আনা হয় বিমানের সমস্ত ১৭৩ জন যাত্রীকে। সৌভাগ্যবশত, কেবল একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই রোমহর্ষক ভিডিও। চোখে পড়ছে, কীভাবে যাত্রীরা আতঙ্কিত মুখে একে একে নিচে নামছেন, আর ঠিক পাশে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রানওয়ে।

আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.