রাজনীতি

ফের ভাঙড়ের কাশীপুরে জারি ১৪৪ ধারা !

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ের কাশীপুরে ফের জারি হল ১৪৪ ধারা। পঞ্চায়েতে ভোটের মনোনয়ন জমার দিন থেকে ভোট পরবর্তী হিংসায় অশান্তির শেষ নেই। সূত্রের খবর, পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় অশান্তির আশঙ্কায় ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় ফের ১৪৪ ধারা জারি করা হল। কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে, আজ ৮ অগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে ১৩ অগস্ট, অর্থাৎ রবিবার পর্যন্ত ।

উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। এই কথা মাথায় রেখেই,ভাঙড়ের কাশীপুরে ফের জারি হল ১৪৪ ধারা। আগামীকাল বুধবার থেকে ভাঙড়-২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হযবে এমনটাই প্রশাসন সূত্রে খবর। তারপর আগামী ১২ অগস্ট রয়েছে পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন। সে কথা ভেবেই,যাতে কোথাও কোনো গন্ডগোল না হয় সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই প্রশাসন সূত্রে খবর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.