ক্রাইম

ব্যক্তিগত শত্রুতার জেরে ফুটবল মাঠেই খু*ন!

ব‍্যক্তিগত শত্রুতার জেরে ফুটবল খেলার মাঠেই খেলা চলাকালীন কুপিয়ে খুন এক ব‍্যক্তিকে। ঘটনায় অভিযুক্ত পরিমল রাজোয়ার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে কালীগঞ্জ থানার সাধুগঞ্জ এলাকায়।

পুলিশ সূত্রে খবর মৃতের নাম সঞ্জিত ঘোষ, বাড়ি ফরিদপুর বালিয়াডাঙা এলাকায়। স্থানীয়রা জানান ছয় মাস আগে পরিমল, সঞ্জিত এর কাছে ২০ হাজার টাকা সুদে ঋণ নেয়।
পরিবারের মতে সেই টাকা পরিমল সুদে-আসলে ফেরতও দেয়। কিন্তু সঞ্জিত বিভিন্ন জায়গাই বলে যে সে টাকা শোধ করেনি। এই নিয়ে ঝামেলার সূত্রপাত হয়।

রবিবার সন্ধ্যায় সাধুগঞ্জ এলাকায় ফুটবল খেলায় সঞ্জিত আসবেন,খবর পেয়ে পরিমল তাকে খুন করার পরিকল্পনা করে। সঞ্জিত ঘোষ মাঠে আসতেই তাকে দা দিয়ে কুপিয়ে মারে। আশঙ্কাজনক অবস্থায় লোকজন তাকে কালীগঞ্জের হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি খারাপ হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পরই পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। টাকা-পয়সার দন্দের জেরেই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.