বন্ধু Arjun Tendulkar-এর বিয়ের পরই বাগদান সেরে নিয়েছিলেন। এবার বাগদত্তা আকৃতি আগরওয়ালকে সঙ্গে নিয়ে Prithvi Shaw পৌঁছালেন Mahakaleshwar Temple-এ। মধ্যপ্রদেশের Ujjain-এর এই প্রসিদ্ধ মন্দিরে সকালের ভস্ম আরতিতে অংশ নেন ভারতের তরুণ এই ওপেনার।
সাদা রঙের ফরমাল জামা-প্যান্টে দেখা যায় পৃথ্বীকে। অন্যদিকে তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়াল ছিলেন কালো চুড়িদারে, মাথায় ওড়না দেওয়া। দু’জনকেই ভক্তদের সঙ্গে ভোরের আরতিতে অংশ নিতে দেখা যায়।
মন্দির দর্শনের পর সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, “এটা আমার কাছে অসাধারণ একটা অভিজ্ঞতা। এতদিন ভস্ম আরতির কথা শুনেছি। এবার প্রথমবার এখানে এসে সেই আরতিতে অংশ নেওয়ার সুযোগ পেলাম। দারুণ একটা অনুভূতি।”
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই টেস্টে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন Prithvi Shaw। তখনই তাঁকে ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকতার অভাব ও নানা কারণে জাতীয় দলের বাইরে চলে যান এই ডানহাতি মুম্বই ওপেনার। এখন আবার নিজের ছন্দে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি।







