কলকাতা

বেহালা বিমানবন্দর থেকে ফের বিমান পরিষেবা চালুর উদ্যোগ, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

দীর্ঘদিন ধরে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দরকে ফের সচল করার উদ্যোগ শুরু হয়েছে। বিমান পরিষেবা পুনরায় চালুর লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
বৈঠকে বেহালা বিমানবন্দর থেকে ফের বিমান পরিষেবা চালুর সম্ভাবনা এবং বিমানবন্দরটিকে কার্যকর করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই বিমানবন্দরকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার ক্ষেত্রে কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়েছে।
অন্যদিকে, বেহালা বিমানবন্দরকে সচল করার বিষয়ে উদ্যোগী হয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে বিশেষ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী।
দক্ষিণ কলকাতার সঙ্গে বিমান যোগাযোগ আরও সহজ করতে বেহালা বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর বিমান পরিষেবা চালুর বিষয়টি নতুন করে আশার আলো দেখাচ্ছে। এখন কেন্দ্র ও রাজ্যের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.