খেলাধুলা

চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন চাহাল! কিন্তু এদিকে ইফতার পার্টিতে শ্রেয়সের সঙ্গে ব্যস্ত ধনশ্রী

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর তার জেরেই তিনি এবারের আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন। তবে মাঠের বাইরে নাইট অধিনায়ককে নানা কাজে বেশ ব্যস্ত দেখা যাচ্ছে।

 

নতুন বিজ্ঞাপনে কাজ করা হোক বা পার্টিতে গিয়ে হুল্লোড়-সব ক্ষেত্রেই তিনি বেশ সক্রিয়। তবে এবার নেট দুনিয়ায় তাঁর একটি ছবি হইচই ফেলে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ধনশ্রী বর্মা চাহালের সঙ্গে নাইট অধিনায়ক জমিয়ে পার্টি করছেন।

 

উল্লেখ্য, চলতি আইপিএলে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। তাঁর স্ত্রী ধনশ্রী। নৃত্যশিল্পী ছাড়াও ইনস্টাগ্রামে তিনি বেশ পরিচিত মুখ।

 

জানা গিয়েছে, শ্রেয়সের সঙ্গে তাঁর বেশ জমাটি বন্ধুত্ব। নাচে পারদর্শী নাইট অধিনায়কের সঙ্গে মিলে চাহাল-পত্নীকে ভিডিও বানাতেও দেখা গিয়েছে। সদ্য ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ধনশ্রী একটি ইফতার পার্টিতে গিয়েছেন। ওই পার্টিতেই বোন শ্রেষ্ঠাকে নিয়ে শ্রেয়স আইয়ারও হাজির হন।

 

দেখা যায়, ধনশ্রী সাদা রঙের পোশাকে সেজে পার্টিতে এসেছিলেন। অন্যদিকে শ্রেয়সের পরনেও ছিল সাদা শার্ট। আরও বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ধনশ্রী তাঁর ও শ্রেয়সের ছবি তোলেন।

 

আর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে ধনশ্রী লেখেন, “মাই কিউটিস”। তবে এই প্রথমবার নয়। সতীর্থ শার্দূল ঠাকুরের বিয়ের অনুষ্ঠানেও শ্রেয়স ও ধনশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছে। উল্লেখ্য, কোনও অনুষ্ঠানেই যুজবেন্দ্র চাহালের দেখা মেলেনি।

 

প্রসঙ্গত, আইপিএল থেকে শ্রেয়স ছিটকে গেলেও চাহাল বল হাতে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে ধনশ্রীর সঙ্গে শ্রেয়সের ভাইরাল ছবি ঘিরে ভারতীয় লেগস্পিনার বেশ অস্বস্তিতে পড়তে পারেন।

 

কারণ এই ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা দীনেশ কার্তিক ও মুরলী বিজয়ের প্রসঙ্গ টেনে এনেছেন। শোনা যায়, মুরলীর সঙ্গে কার্তিকের স্ত্রী নিকিতা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে কার্তিক বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে চাহালকেও কি সেই পথে হাঁটতে হবে? এখন নেটিজেনদের একটাই প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.