কলকাতা: সারা বছর দুর্গা পুজোর আবহ অনুভবের সুযোগ এবার মিলতে চলেছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যে তৈরি হবে এক নতুন দুর্গাঙ্গন। দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে হিডকো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে এই প্রকল্প। আপাতত গঠিত হবে ট্রাস্টি বোর্ড, তবে জায়গা এখনও চূড়ান্ত নয়।
রাজ্য সরকারের পরিকল্পনা, সারা বছরই যাতে দর্শনার্থীরা দুর্গা পুজোর শৈল্পিক রূপ, মণ্ডপ, আলোকসজ্জা ও সংস্কৃতি উপভোগ করতে পারেন, সেই জন্যই এই উদ্যোগ।
অন্যদিকে, একই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এক কাঠারও কম জমিতে ছোট বাড়ি তৈরির জন্য বিশেষ আইন আনতে চলেছে রাজ্য। এর ফলে স্বল্প জমির মালিকদের জন্য বাড়ি বানানো আরও সহজ হবে বলে আশা প্রশাসনের।







