রাজনীতি

পিসিসি ভবনে শুভঙ্কর সরকারের বিস্ফোরক অভিযোগ: ভোট চুরি নিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ

কলকাতা: পিসিসি ভবনে সাংবাদিক বৈঠক করে শুভঙ্কর সরকার নির্বাচন কমিশন, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ভোট মানেই রিগিং, সন্ত্রাস, মৃত ভোটারের নাম ব্যবহার করে ভোটদান ও বুথ দখল—যা শাসক দলের মদতে পুলিশের উপস্থিতিতেই হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও স্বচ্ছ নির্বাচন হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি।

শুভঙ্করের অভিযোগ, ভোট জয়ের উল্লাসে বাংলায় এক নাবালিকাকে বোম মেরে খুন করা হয়েছে। ২০১৯ ও ২০২৪ সালে কংগ্রেসের জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোট চুরির মাধ্যমে পরাজিত করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন বিজেপি ও শাসক দলের সঙ্গে মিলে গণতন্ত্রকে ধ্বংস করছে। রাহুল গান্ধী ভোট চুরির মুখোশ খুলে দিয়েছেন, কিন্তু কমিশন নীরব।

তিনি বলেন, “মহারাষ্ট্রে গত ৫ মাসে আগের ৫ বছরের তুলনায় বেশি ভোটার যুক্ত হয়েছে—এটাই প্রমাণ ভোটার তালিকায় কারচুপি চলছে। রাহুল গান্ধীর বাড়িতে শুধু ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্যদের ডাকা হয়েছিল। কংগ্রেস না থাকলে শিক্ষা, শিল্প ও ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা গণতন্ত্র বাঁচাতে একজোট হব।”

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনেই কংগ্রেস লড়াই করবে বলে ঘোষণা করেন শুভঙ্কর। তবে কে সঙ্গী হবে আর কে ছেড়ে যাবে, তা সময় বলবে।

কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলে তাঁর মাকে আক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। সিবিআই ও ইডি তদন্ত নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “যোগ্য অফিসার থাকলেও তদন্ত সঠিকভাবে হচ্ছে না।”

এছাড়াও দুর্গাপুজো অনুদান থেকে ৫০% কেটে কুটির শিল্প ও বেকারদের সাহায্য করলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমত বলে মত দেন তিনি। ভোটারদের উদ্দেশে তাঁর আহ্বান—একজন নাগরিকের যেন একটি মাত্র ভোটার কার্ড থাকে, একাধিক থাকলে তা বাতিল করা উচিত।

শুভঙ্করের অভিযোগ, “ভুয়ো ভোটের জন্য বিজেপি ও তৃণমূল দু’পক্ষই দায়ী। নরেন্দ্র মোদী হরিয়ানা ও মহারাষ্ট্রে ভোট চুরি করেছেন—রাহুল গান্ধী সেটাই প্রমাণ করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.