দেশ

আশ্রয়কেন্দ্র তো তৈরিই নেই , তাহলে পথ কুকুরদের কোথায় রাখা হবে ! তিন বিচারপতির বেঞ্চে মামলা সরতেই উঠছে প্রশ্ন

পথ কুকুরদের জন্য , আশ্রয় কেন্দ্র তো তৈরিই নেই , তাহলে পথ কুকুরদের সরিয়ে নিয়ে গিয়ে কোথায় রাখা হবে ! সুপ্রিম কোর্টের পথকুকুর সংক্রান্ত মামলা সরে গেছে তিন বিচারপতির বেঞ্চে । এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার । বৃহস্পতিবার শীর্ষ আদালতের নতুন বেঞ্চে মামলা শুনানির জন্য উঠতেই , পথ কুকুরদের আশ্রয় নিয়ে প্রশ্ন তোলেন পশুপ্রেমীদের আইনজীবীরা ।

প্রসঙ্গত , পথকুকুরদের জন্য শিশুদের ক্ষতি হচ্ছে – এইরকম একটি প্রতিবেদন প্রকাশের পর , স্বতঃপ্রণোদিত ভাবে পথকুকুরদের মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। চলতি মাসেরই ১১ তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে , বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ রায় দিয়েছিল পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে ।এবার সেই মামলা সরে গিয়েছে তিন বিচারপতির বেঞ্চে। পাশাপাশি , কেন্দ্রের তরফে জানানো হয়েছে , কেউ বলছে না , পথ কুকুরদের মেরে ফেলতে হবে , কেউ পশুবিদ্বেষী নয় । শুধু তাদের আলাদা করে রাখা হবে ।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা , আদালতে সওয়াল করেন , “গণতন্ত্রে এক পক্ষ সরব থাকে, অন্য পক্ষ চুপচাপ সহ্য করে। আমরা এমন ভিডিয়োও দেখেছি যেখানে অনেকে মুরগির ডিম বা এই জাতীয় খাবার খেয়ে নিজেদের পশুপ্রেমী বলে দাবি করেন।” তিনি আরো বলেন , “পথকুকুরদের মেরে ফেলার কথা তো কেউ বলছে না। আমরা কেউই পশুবিদ্বেষী নই। তবে তাদের আলাদা করে রাখতে হবে।”

এর প্রেক্ষিতে , পশুপ্রেমী সংগঠনের আইনজীবী কপিল সিব্বল বলেন , দিল্লির রাস্তা থেকে পথ কুকুরদের সরিয়ে ফেলার কথা বলা হয়েছে , কিন্তু পথ কুকুরদের জন্য দিল্লিতে তো কোনো আশ্রয় কেন্দ্র তৈরিই হয় নি । প্রশ্ন , তাহলে কোথায় রাখা হবে পথ কুকুরদের ? আইনজীবীর সংশয় , এমত অবস্থায় , পথ কুকুরদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.