বর্তমানে SIR নিয়ে গোটা দেশজুড়ে চলছে তরজা। সম্প্রতি সময় এই ভোটার তালিকার সংশোধন অভিযান বিহারের পর শুরু হতে চলেছে বাংলায়। শুরুতেই ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এই নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে কটাক্ষ করতে দেরি করেননি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই কটাক্ষের পাল্টা জবাব শোনা গেল তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়।
গোটা ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক মহলে অন্যতম চর্চার বিষয় হিসেবে উঠে এসেছে ইলেকশন কমিশনের এই ভোটার তালিকা সংশোধন। বিহারের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পরেছে কমপক্ষে ৬৫ লক্ষ ভোটারের নাম। যার জন্য চোরেছে রাজনৈতিক পারদ। এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই অভিযান। এরপরেই সম্প্রতি সরোহরিত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান হুঁশিয়ারি দিয়েছেন যদি এই ভোটের তালিকা সংশোধন অভিযানে কোন একজন ভোটারের নাম বাদ যায় তাহলে লক্ষাদিক বাঙালি নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন। এবার ফের রাজনৈতিক পারদ বৃদ্ধি হল কেন্দ্রীয় মন্ত্রীর অনুরাগ ঠাকুরের তীব্র কটাক্ষে।
২৪ শের লোকসভা নির্বাচনে রেকর্ড হারে ভোটে জয়লাভ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার সেখানেই ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে অনুরাগ ঠাকুর কড়া ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। এবার সেই আক্রমণের জবাবে গেরুয়া শিবিরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনের যখন তখন পদত্যাগ করতে রাজি আছেন, তবে কেন্দ্রীয় সরকারকে লোকসভা ভেঙে পুনর্নির্বাচন করতে হবে। পাশাপাশি অনুরাগ ঠাকুরের বাসভবনে অভিষেকের প্রতিনিধি দল প্রমাণসহ পৌঁছে গিয়েছেন। এই ডায়মন্ড হারবারের ভুয়ো ভোটার ইস্যুতে রীতিমতো পদ্মা শিবির কে চুপ করিয়ে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।







