রাজ্য

বাংলায় এবছর ভোটের হার চোখে পরার মত

শুক্রবার দেশজুড়ে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হল। দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে ভোট গ্রহণ। ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ভোট গ্রহণের হার উল্লেখ্যজনকভাবে অনেকটাই বেশি। বঙ্গে ৩টি কেন্দ্রে চলছে নির্বাচনের প্রক্রিয়া।

ভারতবর্ষ জুড়ে গ্রীষ্মের তাপের সাথে চচ্চড়িয়ে বারছে ভোটের উত্তাপ। এবার শুরু হয়ে গেল প্রথম দফার ভোটগ্রহণ। ২৪-এর লোকসভা নির্বাচন হতে চলেছে অন্যতম হাই ভোল্টেজ ভোট। সমস্ত সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির পাখির চোখ বাংলা। যার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চলছে প্রথম দফার ভোট।

আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পরেছে কোচবিহারে। পাশাপাশি আলিপুরদুয়ারে পরেছে ১৬ শতাংশ। এমনকি ১৪ শতাংশ ভোট গ্রহণ হয়েছে জলপাইগুড়িতে। প্রথম দফায় এভাবে ভোটের হার বৃদ্ধি হতে থাকে, তাহলে লোকসভা নির্বাচনে মানুষ আরও বেশি বুথ মুখি হবে। তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.