আদি গঙ্গার পাড় ঘেঁষে বারুইপুর বাইপাস রোড নিয়ে এবার বড় সিদ্ধান্ত প্রশাসনের। সোনারপুরের কামালগাজি মোড় থেকে বারুইপুরের শাসন পর্যন্ত প্রায় সাড়ে ১৭ কিলোমিটার রাস্তার অনেক জায়গাতেই রয়েছে বেআইনি দখলদারি ।প্রচুর দোকানপাটও গড়ে উঠেছে বিগত কয়েক বছরে। তা ভেঙে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের।
রাজ্য জুড়ে বেআইনি দখলদারি উচ্ছেদের মাঝেই এবার এই বাইপাস রোড সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি একটি তারিখ ঠিক করে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বারুইপুরের মহকুমাশাসক চিত্রদীপ সেন ।







