রাজনীতি

লোকসভার নির্বাচনের রণকৌশল নির্ণয়ে সামিল বিজেপির শীর্ষ স্থানীয়রা, প্রস্তুতি তুঙ্গে!

সংসদে অধিবেশন চলছে পুরোদমে। নিজস্ব দাবিদাওয়াগুলো প্রকাশ্যে তুলে ধরার এমন সুযোগ ছাড়া যায় নাকি! অন্যদিকে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে নিজেদের লোকসভা এলাকার জন্য ভিন্ন প্রকল্পের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে। বিজেপি সূত্রে খবর‍, এখনও কারও কারও কাছে বর্তমান আবেদনপত্র।

বছর ঘুরলেই লোকসভা। আসন্ন নির্বাচনের দরুন ময়দানে ইতিমধ্যেই নেমেছে গেরুয়া দল। পাখির চোখ এখন লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রস্তুতি পুরোদমে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ লোকসভা নির্বাচনের কৌশল স্থির করতে দফায় দফায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় সামিল।

বিশেষভাবে উল্লেখ্য, ঊনিশে লোকসভা নির্বাচনে বঙ্গ শিবিরের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। মোট ১৮টি লোকসভা কেন্দ্র এসেছিল বিজেপির দখলে। এর মাঝে নেতৃত্বে বদল এসেছে। রাজ্য বিজেপির অন্দরের দ্বন্দ্বের কথাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। তবে দিল্লিতে কার্যনির্বাহী বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, সব ঠিক থাকলে এবার লোকসভাতে বাংলা থেকে বিজেপির হয়ে দাঁড়ানোর সম্ভাবনা সুকান্ত মজুমদারেরই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.