কলকাতাখেলাধুলা

ডার্বির সবুজ-মেরুন গ্যালারিতে চোখ ভিজল আবেগে!

দমদমের বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী। বয়স ৪৯। পেশায় চাকুরিজীবী। জীবনের সবচেয়ে বড় দুই ভরসা—মা ও বাবা—দু’জনকেই হারিয়েছেন টানা এক মাসের ব্যবধানে। একমাস আগে মা, আর ঠিক এক সপ্তাহ আগে চিরতরে চলে গিয়েছেন বাবা। বাবার পারলৌকিক ক্রিয়া পর্যন্ত হয়নি, তবু অদম্য টানে তিনি ছুটে এসেছেন যুবভারতীতে—কারণ আজ ডার্বি।

প্রসেনজিৎ কোনও সাধারণ সমর্থক নন। তিনি সবুজ-মেরুন রক্তে দাগ কাটা এক “অন্ধ সমর্থক”। তাঁর চোখে আজ শুধু একটা স্বপ্ন—মোহনবাগান ২ গোলে জিতুক। আর সেই দুই গোল হোক তাঁর প্রিয় বাবা-মায়ের উদ্দেশ্যে উৎসর্গ।

গ্যালারিতে বসে কাঁপা গলায় তিনি বললেন—
“একটা গোল আমার বাবার জন্য, একটা গোল আমার মায়ের জন্য। তাঁরা নেই, কিন্তু আজ বাগানের জয়ে তাঁদের আশীর্বাদ থাকবে।”

ডার্বি মানেই আবেগ। ডার্বি মানেই হৃদয়ের নাড়া। কিন্তু আজকের এই লড়াই প্রসেনজিতের কাছে শুধু ফুটবল ম্যাচ নয়, বরং অশ্রু, শূন্যতা আর স্মৃতির এক আবেগঘন অধ্যায়।

সবুজ-মেরুন ব্রিগেডের গ্যালারিতে তাঁর চোখ টলমল করছে, গলা বুজে আসছে, তবু বুকভরা আশা—
“বাবা-মা-কে হারিয়েছি, কিন্তু বাগানকে হারতে দেখতে চাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.