বিনোদন

হরর কমেডি গল্প নিয়ে ওটিটি-তে আসছে ‘ভূততেরিকি’ সিরিজ

ভৌতিক গল্পের সিনেমা হোক কিংবা সিরিজ দুটোই মানুষের বেশ পছন্দের। তবে যদি ভয়ের গল্পে একটু হাস্য রস মিশে যায় তাহলে দর্শক মহলের উদ্দীপনা আরো কয়েকগুণ বেড়ে যায়। হ্যাঁ ঠিকই বুঝেছেন এবার পর্দা কাঁপাতে আসতে চলেছে হরর কমেডি ওয়েব সিরিজ। এই ‘ভূততেরিকি’ সিরিজ গল্পে উঠে আসবে বহু চমক।

তবে এটা ভাবা ভুল যে শুধুমাত্র এই সিরিজের গল্পে লুকিয়ে আছে চমক। পাশাপাশি চমক আছে এই সিনেমার সৃজনশীল পরিচালনায় মধ্যেও। এবার এই সিনেমার মাধ্যমে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন বাংলার জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্জী। এই সিনেমার পরিচালনা করছেন কৌশিক হাফিজি।চার পেত্নীর গল্প দিয়ে গড়ে উঠেছে এই হরর কমেডি সিরিজ। এই সিরিজের গল্পে উঠে আসবে ১৯৭০ এর দশকের ভূতের কথা। একই সঙ্গে দেখা যাবে নির্ভেজাল কমেডি।

এই সিরিজের প্রধান চরিত্রে ধরা দেবেন অভিনেতা দেবদত্ত রাহা ও অভিনেত্রী হিয়া রায়কে। ২০২৫ সালেই ১৪ ই নভেম্বর এই সিরিজের শ্যুটিং সম্পন্ন হয়েছিল। অবশেষে এই ওয়েব সিরিজের পোস্টার মুক্তি পেল। এমনকি এই গল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য, সৌণক কুন্ডু। আগামী ১২ই সেপ্টেম্বর হইচই প্লাটফর্মে পর্দা কাঁপাতে আসছে এই হরার কমেডি সিরিজ ‘ভূত তেরিকি’। সকলেই পুজোর আগেই হইচই প্লাটফর্মের দিকে নজর রেখে বসে আছে এই নতুন গল্পের রহস্য রোমাঞ্চ ও হাস্যরস দিয়ে মোরা এই হরর কমেডি সিরিজ দেখার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.