টালা সেতুর কাছে দুর্ঘটনায় আহত এক শিশু ও দুই পথচারী। মঙ্গলবার দুপুরে পথ দুর্ঘটনার শিকার হয় তিনজন। এদের মধ্যে একজন স্কুল পড়ুয়া বলে আপাতত অনুমান। টালা ব্রিজের কাছে এক গাড়ি ধাক্কা মারে দুই জনকে। দুই জনকেই গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। তৎপরতার সঙ্গে পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে। গাড়ির গতিবেগ সম্পর্কে খতিয়ে দেখছে টালা থানার পুলিশ।
গত বছরের বেহালার পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়া মৃত্যুর ঘটনার স্মৃতি মুছতে না মুছতেই ফের পথ দুর্ঘটনায় আহত এক স্কুল পড়ুয়া। রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দিন দিন বেড়েই চলেছে তেমনটাই জন সাধারণ বলছে।







