কলকাতাক্রাইম

বৃদ্ধার গলা টিপে খুন, পরিচারিকার নজরেই ফাঁস রোমহর্ষক ঘটনা

কলকাতার বুকে নতুন আতঙ্ক। নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকার এক বহুতল থেকে উদ্ধার হল এক বৃদ্ধার বাঁধা দেহ। শুক্রবার সকালে ৭৯ বছরের বিজয়া দাসকে মৃত অবস্থায় দেখতে পান পরিচারিকা। পাশের ঘরে আতঙ্কে কাঁপছিলেন তাঁর স্বামী, ৮২ বছরের প্রশান্ত দাস। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুরির প্রমাণ, কাটা সিসি ক্যামেরার তার আর খোলা আলমারি স্পষ্ট করে দেয়—এটি কেবল খুন নয়, পরিকল্পিত ডাকাতিও।

পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করে দম্পতির আয়া আশালতা সর্দার (৩৬) ও তাঁর সঙ্গী মহম্মদ জালাল মীর (৪১)-কে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরেই সম্পত্তি হাতানোর ছক কষছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, মাথায় আঘাত ও শ্বাসরোধেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। দম্পতির ছেলেমেয়েরা বাইরে থাকায় একাই দেখাশোনা করতেন আয়া। সেই আয়াই পরিণত হলেন বিশ্বাসঘাতক। দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.