কথায় আছে মাছে ভাতে বাঙালি। তার ওপর মাছের রাজা নাকি ইলিশ। তাই ভোজন রসিক বাঙালির খাবার পাতে ইলিশ পরলেই মুখে ফুটে ওঠে চওড়া হাসি। তবে সাধারণত পদ্মা ইলিশের চাহিদা অনেকটাই বেশি থাকে। তবে সেই ইলিশ মাছের আকাশ চুম্বি মূল্য হওয়ায় রাতারাতি বাংলাদেশের মাছ বাজারে জনপ্রিয়তা বেড়ে যায় ভারতীয় ইলিশের।
ভারতীয়রা অপেক্ষায় থাকে পদ্মা ইলিশের স্বাদ চেকে দেখতে। তবে এবার বাংলাদেশের বাজারে দেখা গেল উলটপুরাণ। সেখানেই বর্তমানে পদ্মা ইলিশের চাহিদার থেকে বেশি চাহিদা দেখা গেল ভারতীয় ইলিশের। তবে প্রশ্ন উঠছে কি কারণে এই উলটপুরাণ? সম্প্রতি সময় ইলিশের কিনতে গিয়ে দাম শুনে রীতিমতো আগুনের ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। বাজারে ৫০০ গ্রাম ওজনের ছোট বাংলাদেশি ইলিশের দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১৫০০ – ১৬০০ টাকা। পাশাপাশি ৭০০ – ৮০০ গ্রাম ওজনের মাছের দাম পৌঁছে গিয়েছে প্রতি কেজিতে প্রায় ২০০০ টাকা।
তবে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩২০০ – ৩৫০০ টাকায়। এছাড়াও পশ্চিমবঙ্গে মায়ানমারের ইরাবতী নদীর ইলিশও এসে পৌঁছেছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পদ্মার ইলিশ কতটা বাংলার মানুষ খেতে পারবে সেটাই এখন প্রশ্নের মুখে। বঙ্গে আগের মত এখনো ওপার বাংলা ইলিশের চাহিদা ভালোমতই আছে। তারজন্য মৎস ব্যবসায়ীরা সেই মাছ যোগান দেওয়ার চেষ্টা করলেও এই মরশুমে ভোজন প্রিয় বাঙালিদের সেই পদ্মা ইলিশের আশা পূরণ হওয়া বর্তমান পরিস্থিতিতে প্রশ্নের মুখে।







