মাথাব্যথা কম বেশি আমাদের সকলেরই হয়।আর মাথাব্যথা হলে আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না। লোকের কথায়, ‘মাথা থাকলে নাকি মাথাব্যথা হবেই’। তাই এটা নিয়ে বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যার ব্যথা হয় সেই বোঝে এর কষ্টটা । হঠাত্ করে শুরু হওয়া মাথা ব্যথা ভীষণ বিরক্তির কারণ হয়ে ওঠে। আর মাথা ব্যথা শুরু হলে অনেকেই ওষুধ খেতে বাধ্য হন।কিন্তু জানেন কী? মাত্র ৪৫ সেকেন্ডে আপনার হাতের জাদুতেই হবে এর সমাধান।এটি রোজ রোজ ওষুধ খাওয়ার থেকে নিরাপদ।
হঠাৎ করে মাথাব্যথা শুরু হলে আপনার দুই ভ্রূর মাঝখানে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখুন প্রায় ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মতো।এরপর দেখবেন নিমেষের মধ্যে গায়েব আপনার মাথাব্যথা। এটি চীনে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। এটি শুধু মাথাব্যাথাই প্রতিরোধই করে না,এর পাশাপাশি মানসিক চাপ কমানো, স্মৃতিশক্তি বাড়ানো, অনিদ্রাও দূর ,ও ক্লান্তি দূর করে। বিশেষজ্ঞরা বলছেন এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকলে পেশী ধীরে ধীরে শান্ত হয়। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে। এর ফলে এনডোফ্রিন হরমোন চাঙ্গা হয়ে ওঠে। যায় ফলে ক্লান্তি কমে যায়, এমনকি মাথা ব্যথাও দূর হয়।







