ঘটনা উত্তরপ্রদেশের আমরোহ জেলার নারাঙ্গপুর গ্রামের। জানা গিয়েছে নির্যাতিতার নাম পারুল , বয়স ৩২ বছর। নির্যাতিতার স্বামী দেবেন্দ্র উত্তর প্রদেশ পুলিশেরই কনস্টেবল পদে কর্মরত। ১৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। নির্যাতিতা এবং তার স্বামীর দুই সন্তানও রয়েছে ।
অভিযোগ , পারুলের স্বামী দেবেন্দ্র এদিন ছুটিতে বাড়িতেই ছিলেন । জানা দেবেন্দ্র এবং তার পরিবারের তরফে , পারুলকে ক্রমশই চাপ দেওয়া হচ্ছিল বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য। টাকা না আনাতেই পারুলকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পারুলের পরিবারের তরফে , দেবেন্দ্র এবং তার মা সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
নির্যাতিতা , পারুলের মা , এবিষয়ে জানিয়েছেন , “মঙ্গলবার আমার মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীরা আমাকে ঘটনাটি জানান। সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে যাই। গিয়ে দেখি, আমার মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”







