যৌন নির্যাতন চালিয়ে মূক ও বধির শিশুকে খুন মধ্যপ্রদেশে। ঝোপ থেকে উদ্ধার দেহ। ঘটনার তদন্তে মিলল ভয়ঙ্কর তথ্য, অভিযুক্ত এর আগেও দু’বার ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। ঘটনায় তার মৃত্যুদণ্ডের শুনানি হলেও খারিজ হয় তা।
গত ২ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের রায়গড়ের নরসিংহগড়ে রাতে বাড়ি থেকে ১১ বছর বয়সি, মূক ও বধির মেয়ের নিখোঁজে শুরু হয় চাঞ্চল্য। পরদিন সকালে কাছের একটি ঝোপ থেকে উদ্ধার সেই মেয়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
তদন্তে পুলিশ মোট ৪৬টি জায়গা থেকে ১৩৬টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে, যে ঝোপ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়, ওই অঞ্চলে লাল শালে মুড়ি দেওয়া পায়ে ছিল নীল-কালো স্পোর্টস শু পরা যুবককে দেখা যায়। তাকে রমেশ সিংহ বলে চিহ্নিত করে পুলিশ।
তদন্তে বহু সন্ধানের পর শেষ পর্যন্ত কুম্ভমেলায় হদিশ মিলল তার। সেখানে পুণ্যস্নানে গিয়েছিল সে। সেখান থেকে ট্রেনে জয়পুর যাওয়া সময় গ্রেফতার করে পুলিশ।
এই মুহূর্তে, অন্য কোনও মামলায়, যেখানে ধৃতের নাগাল পাওয়া যায়নি, তাতেও রমেশের কোনও সংযোগ আছে কি না, খতিয়ে দেখছে। তদন্তেই রমেশ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে , রমেশ দাবরিপুরের পোলাইকালানের বাসিন্দা। ২০০৩ সালে শাজাপুরের মুবারিকাপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করেছিল তার জেরে ১০ বছরের সাজা হয়েছিল। কিন্তু ২০১৩ সালে জেল থেকে বেরিয়ে এসে ফের ২০১৪ সালে আট বছরের এক শিশুকন্যাকে অপহরণ-ধর্ষণ। নিম্ন আদালত সেবার রমেশকে মৃত্যুদণ্ডের সাজা শোনালেও। ২০১৯ সালে হাইকোর্ট সাজা খারিজ করে। প্রযুক্তিগত কারণ দেখিয়ে ছাড়া পায় তারপর এই ঘটনা।







