খেলাধুলা

বেঙ্গালুরু কে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুললো সবুজ মেরুন ব্রিগেড

হিরো ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় ম্যাচেও জয় লাভ করে সবুজ মেরুনের দল। বুধবার ব্যাঙ্গালুরু এফসি কে ১-০ গোলে হারিয়েছে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন হুগো বুমোস। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার কারণে মোহনবাগানের ম্যাচ ডের দিন মাঠে ছিলেন না সুনীল ছেত্রী। তার সাথে ম্যাচের ৭৫ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড ও সঙ্গে লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর সুরেশ সিংহ। বক্সের কাছে দিমিত্রি পেট্রাটোস কে এক্সট্রা টাইমে ফাউল করেন ও লাল কার্ড দেখেন নওরেম রোশন। শেষ ৫ মিনিটে ৯ জনে মিলে খেলেন। অবশ্য এই অবস্থার জন্য ওরা নিজেরাই দায়ী এবং মোহনবাগান কে ও বলা যাবে না যে ওরা সুযোগের সৎ ব্যবহার করেছে কারণ যখন বুমাস গোল করে তখন বিপক্ষ দলের সবাই মাঠে ছিলেন মানে তখনও কেউ লাল কার্ড দেখে মাঠ ছাড়েনি। তবে এই গোল হয় ব্যাঙ্গালুরুর ডিফেন্ডের কারণে। তাদের রক্ষন ভাগের এক ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের সামনে দাঁড়িয়ে থাকা জেসন কামিন্সের পায়ে দিয়ে দেন। তারপরই এই অস্ট্রেলীয় বিশ্বকাপার বুমাসের পায়ে সাজিয়ে দেন ও
দূর্ধর্ষ ভাবে বলটি জালে জড়ান। ব্যাঙ্গালুরু ১০ জনে হয়ে গিয়েও অনেক চেষ্টা করে ক্ষমতায় আসার কিন্তু ফুটবল খেলার আসল জিনিস ডিফেন্ডারের অভাবে তাঁরা আর পারেনি। মোহনবাগান অবশ্য আর ব্যবধান বাড়াতে ও পারেনি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় লাভ করে সবুজ মেরুনের দল মোহনবাগান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.