রাজ্য

কায়েমি স্বার্থে দাগিদের সুযোগ! কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাপে রাজ্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ— সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতেই হবে।

বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চ থেকে কড়া বার্তা আসে—
“অযোগ্যদের পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টে কেন গিয়েছিলেন? কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য এ কাজ করতে পারে না।”

শুধু তাই নয়, সতর্ক করে আদালত জানিয়েছে, “একজনও দাগি যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়, তার ফল ভোগ করতে হবে রাজ্যকেই।”

এর আগে কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থী ৭ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তাঁদের অভিযোগ, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। শুনানির সময় রাজ্যের আইনজীবী দাবি করেন, যোগ্যদের তালিকা স্কুলে পাঠানো হয়েছে। কিন্তু বিচারপতি পাল্টা জানতে চান— “দাগিদের তালিকা প্রকাশ হয়েছে কোন ওয়েবসাইট বা কোন পত্রিকায়?” সেখানেই ধরা পড়ে বিভ্রান্তি। শেষমেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন, তালিকা প্রকাশ হয়নি। এবং আদালতে জানান, সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করা হবে।

অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তীব্র কটাক্ষ করে বলেন, “তৃণমূল সরকার সততার সঙ্গে লিস্ট প্রকাশ করবে না। কারণ যাঁদের থেকে টাকা নিয়েছে তাঁদের নাম বেরোলেই বিপদ।”

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “পরীক্ষা হবেই। তবে সুপ্রিম কোর্ট যেমন বলেছে, অযোগ্যদের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতেই হবে। ওরা কেউ পরীক্ষায় বসতে পারবে না।”

ফলে, এসএসসি নিয়োগ মামলায় রাজ্যের জন্য আসন্ন দিনগুলি আরও বড় পরীক্ষা হয়ে দাঁড়ালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.