এবারে বিভক্ত শিলিগুড়ি বিধান মার্কেটের আন্দোলনরত ব্যাবসায়ীরা।তাদের আন্দোলন আজ নিয়ে তিনদিনে পড়ল কিন্তুু এখনো বুঝতে পারা গেল না তারা কার বিরুদ্ধে? মেয়র গৌতম দেব না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর।আসলে এই তিনদিনে এইসব আন্দোলনরত দোকানদারদের কাছে আসেন নি কোন তৃণমূল না কোন বিজেপীর নেতা।তাই জনগনের জিঞ্জাসা তবে কি এইসব আন্দোলনরত দোকানদারদের মাথার উপরে কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কোন রাজনৈতিক দলের হাত নেই? তবে এই গুজবকে উড়িয়ে দিচ্ছেন আন্দোলনরত দোকানদারেরা। তারা জানিয়েছেন আমরা সত্যের জন্য লড়াই করছি,তাই কে আসল কে আসল না সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই।সবচাইতে বড় কথা যেখানে আন্দোলন হচ্ছে তার ঠিক উলটোদিকে তৃণমূল কংগ্রেস কার্যালয়। সেটাও অজ্ঞাতকারনে কয়েকদিনের জন্য বন্ধ। ওই ওয়ার্ডের কাউন্সিলার বিজেপীর এবং তিনি একজন মহিলা। আন্দোলনকারীদের সমর্থন করতে তিনিও এগিয়ে আসেন নি। তাই আন্দোলনকারীদের আন্দোলন কতটা ফলপ্রসু হবে সেটাই এখন দেখার। মেয়রও এই ব্যাপারে মুখে “রা”কাটছেন না।তাই যত দিন যাচ্ছে ততই হতাশ আন্দোলনকারীরা।বসে আছেন উঠে চলে যাওয়া যাবে না,আবার থেকেও কোন লাভ হচ্ছে না।তাই তারা হতাশ।কবে কি হবে বোঝাই যাচ্ছে না, ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করছেন তারা।
Read Next
November 23, 2026
বাবা-মা পাশে নেই, কন্যার বিয়ের অভিভাবক উস্থি থানার পুলিশ! মানবিকতার নজির
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026







