বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন অভিনেতা সালমান খান। তাঁর নামের সাথে প্রায়শই বিভিন্ন জল্পনা ও বিতর্ক জড়িয়েই থাকে। এবার ফের বিতর্কের মুখে অভিনেতা। সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণেশপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান খান। সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কপালে লাল তিলক পড়ে খালি পায়ে ছুটছেন সালমান খান। এবং পরনে রয়েছে চেক শার্ট ও ডেনিম প্যান্ট। তিনি যে চিন্তিত তা ভিডিওতে স্পষ্ট।
এই ভিডিও ভাইরাল হতেই, ধেয়ে আসে অনুরাগীদের কমেন্টের বন্যা। একদল অনুরাগী তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন। আবার অপরদিকে অনেকেই কটাক্ষ করেছেন। তাঁরা কমেন্টে লিখেছেন,“সালমান কি নিজের ধর্ম ভুলে গেলেন?”আবার কেউ বলেছেন,“বিশ্নোইদের থেকে বাঁচতেই কি এমন করছেন ভাই?”কয়েকজন আবার সব সীমা অতিক্রম করে বলেই বসলেন,“সালমান এবার নিজের পদবিটাই বদলে নিক বরং।”কিন্তু এই ধরণের মন্তব্যে কোনও গুরুত্ব দেননি সালমান। তিনি ধর্মনিরপেক্ষ হিসাবেই পরিচিত। যে কোনও উৎসবেই তিনি তাঁর অনুরাগিদের জন্য সম্প্রীতির বার্তা দেন। ইদ হোক বা দীপাবলি, তিনি তাঁর বাড়িতে স্বপরিবারে সব উৎসবই সমান ভাবে উদ্যাপন করেন। এমনকী তাঁর বাড়িতে গত ১৫ বছর ধরে রয়েছে বড় গণেশমূর্তি।







