মসজিদের ভিতর ‘ জয় শ্রী রাম ‘ স্লোগান দেওয়া অপরাধ নয় , রায় কর্ণাটক হাইকোর্টের । প্রসঙ্গত , মসজিদের ভিতরে , ‘ জয় শ্রী রাম ‘ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় । এই মামলায় , বিচারপতি এম নাগপ্রসন্নের বেঞ্চ জানায় , জয় শ্রী রাম স্লোগান কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে কীভাবে আঘাত করতে পারে ! এই মামলা বাতিল করে দেয় কর্ণাটক হাইকোর্ট ।
পেরিয়ে গিয়েছে একবছর । ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বরের ঘটনা । মসজিদের ভিতর ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে । হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে । এরপরই পুলিশ তাদের হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ।
তারপরে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গুলিকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে আপিল করলে , শুনানিতে কোর্ট , তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গুলি নাকচ করে দেয় । কর্নাটকের উচ্চ আদালতের তরফে উল্লেখ করা হয় , হিন্দু ও মুসলমানরা সংশ্লিষ্ট এলাকায় সম্প্রীতির সঙ্গে বসবাস করলে , জয় শ্রী রামে সমস্যা কোথায় ?







