খেলাধুলা

ফের জয় অধরা ভারতের, ইন্দোরে সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা

ইনদওরের মাঠে লড়াই করেও শেষরক্ষা হল না। মহিলাদের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে হারল ভারত। এই নিয়ে হারের হ্যাটট্রিক। ফলে সেমিফাইনালের দৌড়ে ধাক্কা খেল হরমনপ্রীতদের স্বপ্ন। জয়ের এত কাছে গিয়েও প্রতিপক্ষকে হারাতে না পারার হতাশা এবার যেন আরও স্পষ্ট।

রানতাড়া করতে নেমে ভারতের শুরুই দুঃস্বপ্নের। ওপেনিং জুটি ব্যর্থ। তবুও স্মৃতি মন্ধানা ও অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটে আশার আলো দেখেছিল দল। একে অপরকে দারুণভাবে সঙ্গ দিয়ে গড়েছিলেন ১২৫ রানের পার্টনারশিপ। কিন্তু সেটাই শেষ ভরসা হয়ে রইল। হরমন ৭০ ও স্মৃতি ৬৪ রানে ফিরে যাওয়ার পর মধ্যক্রম ভেঙে পড়ে। দীপ্তি শর্মা অর্ধশতরান ও চার উইকেট নিয়েও দলের হার আটকাতে পারলেন না।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গড়ে দেন অধিনায়ক হিদার নাইট। তাঁর দুরন্ত ১০৯ রানের ইনিংসেই ২৮৮ রানে পৌঁছয় দল। একসময় ৩৫০ রানের দিকেই যাচ্ছিল স্কোরবোর্ড, কিন্তু শেষ ওভারে দীপ্তির বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গতি কমে যায়। তবুও লক্ষ্যটা ছিল বড়।

শেষ পর্যন্ত ভারতের ব্যাটাররা লড়াই করলেও শেষ বল পর্যন্ত জয়ের নাগাল পাননি। এখন বাকি দুই ম্যাচে জয় বাধ্যতামূলক, তাও যথেষ্ট নয় — তাকিয়ে থাকতে হবে নিউ জিল্যান্ডের ফলাফলের দিকে। একের পর এক হার, ভুল রণনীতি ও চাপ সামলাতে না পারার মানসিক দুর্বলতা— সব মিলিয়ে হরমনপ্রীতদের বিশ্বকাপ অভিযান ক্রমশ কঠিন হয়ে উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.