Uncategorizedঅফবিট

আপনি কি এই সময় ঘরের আবর্জনা ফেলছেন ? জানেন নিজের অজান্তেই করছেন নিজের ক্ষতি !

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যাস্ত বা সন্ধ্যায় ঘরে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান। তবে কিছু কিছু ক্ষেত্রে সূর্যাস্তের পরে ঝাড়ু দিতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে করতে হবে।

সূর্যাস্তের পর ঘর ঝাড়ার সময় এই গুলো করুন।

যদি কোনো কারণে সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিতে হয় তবে বাড়ির ধুলোবালি বা আবর্জনা ঘরের বাইরে ফেলা যাবে না। এমন করলে ঘরের লক্ষী ঘর ছেড়ে চলে যাবে। ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা গুলি ঘরের এক কোনায় রেখে দিতে হবে। পরে সেগুলো সকালে ফেলে দেবেন। এমনটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় বাড়ির বাইরে ধুলোবালি, মাটি ফেললে দেবী লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যান এবং অলক্ষ্মী প্রবেশ করে।

কোন দিনে ঝাঁটা কিনবেন ?

বাস্তু অনুসারে বাড়িতে নতুন ঝাড়ু প্রতিস্থাপন করার কিছু নিয়ম আছে। শনিবার দেখে বাড়ির নতুন ঝাড়ু কিনতে হয়। এই দিন বাড়িতে নতুন ঝাড়ু ব্যবহার করলে খুব শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে কৃষ্ণপক্ষে ঝাড়ু কেনা উচিত। একই সময়ে শুক্লপক্ষে কেনা ঝাড়ুকে দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। তাই এই সময়ে ঝাড়ু কেনা উচিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.