বিনোদন

‘লাভ অ্যান্ড ওয়ার’, সঞ্জয় লীলা বনশালির মহাকাব্যিক নতুন ক্যানভাস, মুক্তি মার্চ ২০২৬-এ

বলিউড মানেই একেকটা বড়ো ক্যানভাস, বিশাল আয়োজন আর জমকালো উপস্থাপনা। আর সেই নামেই সবচেয়ে বেশি ভরসা যোগান পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তাঁর ছবি মানেই আলাদা মাত্রার অভিজ্ঞতা হোক তা চিত্রনাট্যের অতিনাটকীয়তা, গাঢ় আবেগ কিংবা শৈল্পিক জৌলুস। সেই ধারাবাহিকতাকেই আরও একবার সামনে আনতে চলেছেন বনশালি তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে।

গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল এই ছবির শুটিং। ইতিমধ্যেই ১২৫ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। রাজস্থানের মরুপ্রান্তরে ছবির সিংহভাগ দৃশ্য ধারণ করা হলেও এখনও বাকি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ। অক্টোবরের মধ্যে শুটিং সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এরই মাঝে শোনা যাচ্ছে, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য ইতালির সিসিলিতে একমাসব্যাপী শুটিং করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। বিদেশ থেকে ফিরে দেশে শেষ হবে ছবির বাকি কাজ।

ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলটের চরিত্রে, যেখানে আবেগ, সংগ্রাম আর সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে তৈরি হবে এক মহাকাব্যিক কাহিনি। অন্যদিকে আলিয়া ভাট থাকছেন নারী প্রধান চরিত্রে। উল্লেখ্য, বনশালির সঙ্গে আলিয়ার এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে কাজের অভিজ্ঞতা রয়েছে, যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।

তবে সিনেমার জমকালো আয়োজনের পাশাপাশি পরিচালক বনশালি বর্তমানে কিছু আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন। যদিও নির্মাতা শিবির আশাবাদী, এসব বাধা অতিক্রম করে নির্ধারিত সময়েই মুক্তি পাবে ছবি। সব ঠিকঠাক চললে আগামী ২০ মার্চ, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’, যা বলিউডের ক্যালেন্ডারে এক মহা প্রতীক্ষিত মুক্তি হিসেবে ধরা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.