বিদেশ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমারের মাটি

গত কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের মাটি। যেখানে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ধ্বংসস্তূপ। পাশাপাশি সময়ের সঙ্গে বৃদ্ধি হয়েছে প্রাণহানির সংখ্যা। এবার ফের কম্পন অনুভূত হলো মায়ানমারে।

সম্প্রতি আফগানিস্তানে কম্পনের তীব্র ক্ষয়ক্ষতির স্মৃতি ভুলতে পারেনি গোটা বিশ্ব। তারই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। মায়ানমারের সাগাইং রিজিয়নের মাওলাইক শহরের উত্তরে প্রায় ৩৮ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা রিকটার দেখা গিয়েছে ৪.৭। তবে এই কম্পনের গভীরতা কম থাকায় ভয়াবহ রূপ ধারণ করেনি। এমনকি স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত কোনরকম হতাহতের খবর সামনে আসেনি। পাশাপাশি ক্ষয়ক্ষতিও সেরকম দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.