জেলা

পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি,গাছে বেঁধে গণধোলাই অভিযুক্তকে……

পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাইপুরে। সোমবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ঐ ছাত্রী। তার সাথে আরও সহপাঠীরাও ছিল। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল। আচমকা দাঁড়িয়ে ঐ ছাত্রীর গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ছেলেটি পালিয়ে যায়।

বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ধাওয়া করে। রাস্তাতেই তাকে ধরে ফেলে খুটিতে বেঁধে মারধর করা হয়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ছাত্রীর বাবা তিনি জানান, স্কুল ছুটির পর আমার মেয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় আমার মেয়ের সাথে দেখা হয় ওই যুবকের। সে আমার মেয়েকে শ্লীলতাহানি করে সকলের সামনে। আমার মেয়ে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা বলে।

এরপর আমি আমার মেয়েকে নিয়ে সাইকেলে করে অভিযুক্তের খোঁজে বেরিয়ে পড়ি। এরপর অভিযুক্তকে ধরে অভিযুক্ত কে জিজ্ঞাসা করায় অভিযুক্ত অস্বীকার করে এরপরে আমি অভিযুক্তকে ধরে রাখি এবং স্থানীয়দের খবর দিই। এরপর স্থানীরা সোনারপুর থানাতে খবর দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে সোনারপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আমরা চাই অভিযুক্তের কঠোরতম শাস্তি হোক।

এ বিষয়ে সোনারপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত যুবককে নিজেদের হেফাজতে চেয়ে সোনারপুর থানার পুলিশ তাকে আদালতে পেশ করেছে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর সহপাঠীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানকার রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর কয়েকদিন পরেই পড়বে গরমের ছুটি। তার আগে স্কুল থেকে ফেরার সময় ছাত্রীদের যাতায়াতের পথে সোনারপুর থানার নজরদারি বাড়ানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.